ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গুলিস্তানে বিস্ফোরণ: ভবন মালিকসহ তিনজনকে গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৩,  9:35 PM

news image

গুলিস্তানের সিদ্দিকবাজারের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ। গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়াহিদুর রহমান, মতিউর রহমান এবং মোতালেব মিন্টু। এরমধ্যে ওয়াহিদুর এবং মতিউর সম্পর্কে দুই ভাই। তারা বিস্ফোরণ হওয়া ওই ভবনটির মালিক। আর মিন্টু ওই ভবনের বেজমেন্টে থাকা ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক। এর আগে, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল ডিবি পুলিশ। এরপর বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। প্রসঙ্গত, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক লোক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ভবনের বেজমেন্টে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম