ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গুলিস্তানে বিস্ফোরণে হতাহত বাড়ছেই, নিহত বেড়ে ১৪

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৩,  1:18 AM

news image

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ, দুজন নারী। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক ব্যক্তি। দুর্ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আরটিভিকে জানান, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে পাঁচটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। বর্তমানে ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।’ নিহতের সংখ্যা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া জানান, হাসপাতালে ১৪ জনের মরদেহ আনা হয়েছে। ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, আমরা আহতদের ঢামেক হাসপাতালে পাঠাচ্ছি। পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে অন্তত ১০০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে পাশাপাশি থাকা একটি সাত তলা ও একটি পাঁচ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ভবনেরই সবগুলো তলার জানালার কাঁচ উড়ে গেছে। এর আগে, গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ঠিক পরদিন রোববার ঢাকার সায়েন্স ল্যাবের কাছে এক ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়। আজ আবার বিস্ফোরণের ঘটনা ঘটল। এ বিস্ফোরণের কারণ কী, তা ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা নিশ্চিত করে বলতে পারেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম