ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

গুলবাগে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৪,  4:23 PM

news image

রাজধানীর শাহজাহানপুর গুলবাগ আনসার চেকপোস্টের সামনে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আল নাহিয়ান সিফাত (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সিফাত এ বছরই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছিলেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর গ্রামে। আমার ছেলে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল থেকে এ বছরই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজকেই তার জন্মদিন ছিল।গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় আল নাহিয়ান সিফাতের মৃত্যু হয়েছে। তার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম