ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

গুঞ্জনের সত্যতা স্বীকার করে ছবি পোস্ট বিপাশার

#

বিনোদন ডেস্ক

১৬ আগস্ট, ২০২২,  7:48 PM

news image

বিপাশা বসুর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল সম্প্রতি। আজ মঙ্গলবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিষয়টি স্বীকার করে নিয়েছেন বলিউডের বাঙালি এ অভিনেত্রী। জানিয়েছেন, শীঘ্র জন্ম নেবে তার প্রথম সন্তান। বিপাশার পোস্ট করা ছবিতে দেখা গেছে স্বামী করণ সিং গ্রোভারকেও। দুইজনেই মিলিয়ে সাদা শার্ট পরেছেন। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে উচ্ছ্বসিত বিপাশা। ইনস্টাগ্রামে বিপাশা লিখেছেন, ‘নতুন সময়, নতুন অধ্যায়, নতুন আলো আমাদের জীবনকে অন্য মাত্রা দিয়েছে। আমাদের স্বাভাবিক জগতটাকে কিছুটা বড় করে দিয়েছে। আমরা এ জীবন একা শুরু করেছিলাম। তারপর আমাদের দেখা হলো, সেখান থেকে আমরা দুজন হলাম। আমরা এখন তিনজন হতে যাচ্ছি। আপনাদের নিঃশর্ত ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম