ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত বেড়ে ১৪০

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর, ২০২২,  4:24 PM

news image

ভারতের গুজরাটের মোরবিতে ব্রিটিশ আমলের একটি সেতু সংস্কারের মাত্র পাঁচ দিনের মাথায় ভেঙে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ে। আনন্দবাজারের তথ্যমতে, সংস্কারের জন্য দীর্ঘ ৭ মাস সেতুটি বন্ধ থাকার পর গত ২৬ অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু খুলে দেওয়ার পাঁচ দিনের মাথায় সেতুটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় অন্তত ৫০০ মানুষ সেতুর উপরে ছিলেন। সেতুর উপরে দাঁড়িয়ে অনেকেই লাফালাফি করতে থাকেন। এরপরেই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে বহু মানুষ আহত হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। জানা গেছে, সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার আগে প্রশাসনের কাছ থেকে সবুজ সংকেত নেওয়া হয়নি। পরীক্ষা করে সেতুর ফিটনেস সার্টিফিকেটও নেওয়া হয়নি। দুর্ঘটনার জন্য এই গাফিলতিকে দয়ী করছেন অনেকেই। এদিকে এ ঘটনায় মৃত পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন গুজরাট সরকার। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে থেকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম