ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কেউই শঙ্কামুক্ত নন : স্বাস্থমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৪,  8:01 PM

news image

গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহত রোগীদের বিষয়ে তিনি এই কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের অনেকেই আমাদের এখানে এসেছে। এখন পর্যন্ত ৩২ জন রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন। ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নয়। তিনি বলেন, আমরা রোগীদের দেখেছি। ডাক্তারসহ আমরা একটা মেডিকেল বোর্ড বসেছিলাম। ৫০ ভাগের বেশি বার্নের রোগী আছে ১৬ জন। ৮০ ভাগের বেশি পুড়ে যাওয়া রোগী ১০ জনের বেশি।

রোগীদের অবস্থা এতোটাই খারাপ যে সবারই শ্বাসনালী পুড়ে গেছে। মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। বাকিটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তাদের কেউই আশঙ্কামুক্ত নয়। তাদের ছয় জন ইতোমধ্যে আইসিইউতে আছে। তাদের ৯০ ভাগের বেশি বার্ন। ডা. সামন্ত লাল বলেন, শিশুদের শরীরের ১০ শতাংশের বেশি এবং বয়স্কদের ১৫ শতাংশের বেশি পুড়ে গেলেই তাদের জীবনের ঝুঁকি থাকে। যাদের শরীর এরচেয়ে বেশি পুড়েছে তাদের সবারই জীবন নিয়ে শঙ্কা আছে। অগ্নিদগ্ধদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। যাদের অনেকেরই ৩০ ভাগের বেশি বার্ন। ১০ বছর বয়সের মধ্যে ৭ জন এবং ১১-১৮ বছর বয়সের মধ্যে ৬ জন রোগী রয়েছে। এই ১৩ জনের সবাই ১০ ভাগের বেশি পুড়ে যাওয়া। তিনি বলেন, কেউ আশঙ্কামুক্ত নয়। অধিকাংশের অবস্থাই খারাপ। যেকোনো বার্নের রোগী যতক্ষণ বাসায় না যায় ততক্ষণ তাদেরকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম