ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

গাজীপুরে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিক জালালের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৩,  4:51 PM

news image

গাজীপুরের কোনাবাড়ীতে মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে আহত ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার জালাল উদ্দিন (৪২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার (১১ নভেম্বর) গভীর রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।  জালাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া। তিনি বলেন, গাজীপুর থেকে আসা আহত গার্মেন্টস শ্রমিক জালাল চিকিৎসাধীন অবস্থায় গত রাতে ঢাকা মেডিকেলে মারা গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। এ নিয়ে শ্রমিক আন্দোলনের ঘটনায় দুই জনের মৃত্যু হলো। এর আগে একই আন্দোলনে পুলিশের গুলিতে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হন। নিহত আঞ্জুয়ারা খাতুন (২৮) সিরাজগঞ্জের কাজীপুর থানার চরগিরিশ গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত মন্টু মিয়া। তিনি কোনাবাড়ির জরুন এলাকায় থেকে স্থানীয় ইসলাম গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করতেন তিনি। একই দিনে জালাল উদ্দিনকেও (৪২) গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছিলেন, আহত জালালের পেটে ও হাতে শটগানের গুলি লেগেছিল। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম