ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গাজীপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৩,  4:53 PM

news image

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিস ও ‍সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন। নিহতরা হলেন, জামালপুরের মনোয়ার হোসেন (২৫), নোয়াখালীর পাভেল (২৩) ও  একই জেলার পিয়াস (২০)। স্থানীয় ব্যবসায়ী শিহাব খান জানান, সকালে ওই এলাকার স্কাইনিস পাওয়ার কোম্পানি নামের বহুতল ভবনে নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বৈদ্যুতিক তারেও দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়ে ভবন থেকে নীচে পড়ে যান তিন শ্রমিক। সংবাদ পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করে।”  এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম