ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

গাজীপুরে তুরাগ ট্রেন লাইনচ্যুত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৪,  5:13 PM

news image

গাজীপুরের ধীরাশ্রম স্টেশনে তুরাগ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-ঢাকা রেলরুটের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে ধীরাশ্রম রেল স্টেশনে এই ঘটনা ঘটে বলে জানান টংগী রেলস্টেশন মাস্টার রাকিবুর রহমান। জানা যায়, ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌছার পর ট্রেনের দ্বিতীয় বগিটি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-জয়দেবপুর রেলরুটের একটি লাইন বন্ধ হয়ে গেছে।জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বগি উদ্ধার করার জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার খবর দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম