ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, আধাঘণ্টা বন্ধের পর চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:34 PM

news image

গাজীপুরের ধীরাশ্রমে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আধা ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর ও ধীরাশ্রম রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তুরাগ ট্রেনের ইঞ্জিন দিয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনটি টেনে জয়দেবপুর স্টেশনের এক নম্বর লাইনে নিয়ে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল হাসান জানান, আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে প্রবেশের আগেই হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ওই পথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর স্টেশনে থাকা তুরাগ এক্সপ্রেসের ইঞ্জিনের মাধ্যমে বিকল ইঞ্জিনসহ যমুনা ট্রেনটি জয়দেবপুর স্টেশনে নিয়ে আসা হয়। সকাল ৯টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম