ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৩,  4:51 PM

news image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর রূপনগর এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে তাকওয়া পরিবহন নামের দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে সাড়ে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সামনে সারাদিনের কাজ শেষে তাকওয়া পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে রেখে বাড়িতে চলে যান ওই গাড়ির চালক রাসেল মিয়া। ভোর সাড়ে তিনটার দিকে অজ্ঞাতনামা ৬ থেকে ৮ জন যুবক দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে সম্পূর্ণ গাড়িটি পুড়ে যায়। তবে গাড়িটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় মৌচাক ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক সাইফুর রহমান মুন্সি জানান, ভোর সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম