ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও ৩৮ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল, ২০২৫,  4:50 PM

news image

ফিলিস্তিনের গাজায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে করে নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ হামলায় বহু মানুষ আহত হয়েছেন। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজা শহরের শেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হন। চিকিৎসকরা জানান, হামলায় বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন। গাজার ভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে আটজন নারী ও আটজন শিশু। এছাড়া ৮৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলার শিকার ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম