ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গাজায় ইসরায়েলি হামলায় শিশু ও নারীসহ নিহত ৪৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ আগস্ট, ২০২২,  5:49 PM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ১৫ শিশু ও চার নারীসহ ৪৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও ইসলামিক জিহাদের সম্মতিতে গাজার স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে, শেষ মুহূর্ত পর্যন্ত উভয়পক্ষ হামলা অব্যাহত রাখে। শুক্রবার থেকে শুরু হওয়া এবারের হামলায় ছয় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। অন্যদিকে, পালটা রকেট নিক্ষেপ করে জবাব দেওয়ার চেষ্টা করে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ। এতে তিন ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন। আরও ৩১ জন সামান্য আহত হয়েছেন। এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ বলেছেন, ‘যত দিন প্রয়োজন হবে তত দিন পর্যন্ত অভিযান চালাবে ইসরায়েল।’ ২০২১ সালের মে মাসে ইসরায়েলের ১১ দিনের টানা হামলার পর গত শুক্রবার আবার বিমান হামলা চালু করে ইসরায়েল। গত বছরের হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম