ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৫,  4:56 PM

news image

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় মৃতের সংখ্যা ৫২ হাজার ৩১৪ জনে পৌঁছেছে। সোমবার (২৮ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। প্রায় দুই মাস শান্তি বজায় থাকলেও মার্চের তৃতীয় সপ্তাহে গাজা থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে ফের ইসরায়েলি বিমান হামলা শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ১৫১ ফিলিস্তিনি নিহত ও ৫ হাজার ৫৯৮ জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির চুক্তিকে সম্পূর্ণভাবে ভঙ্গ করেছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও সম্মুখীন হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম