ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল, ২০২৫,  5:46 PM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতা চলছেই। রবিবার ভোরে গাজার খান ইউনিসে নাসির হাসপাতালে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে হামলা চালায় দখলদার বাহিনী। এ হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও সাতজন সাংবাদিক আহত হয়েছেন।সোমবার (৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, নিহতরা হলেন-হেলমি আল-ফাকাওয়ি ও ইউসুফ আল-খাজান্দার। আর আহতরা হলেন-আহমদ মানসুর, হাসান এসলাইহ, আহমদ আল-আঘা, মোহাম্মদ ফায়েক, আবদাল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি এবং মাহমুদ আওয়াদ।আল জাজিরা জানায়, খান ইউনিসের নাসের হাসপাতালের কাছাকাছি স্থাপিত সাংবাদিকদের একটি তাঁবুকে লক্ষ্য করে ইসরায়েল এই প্রাণঘাতী হামলা চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি, যিনি কুদস নিউজ নেটওয়ার্কের হয়ে কাজ করতেন। হামলায় গুরুতর দগ্ধ হন আরেক ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, তার শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে। হামলার পর পুড়ে যাওয়া তাঁবুর ভেতরে আহমেদ মনসুরের একটি ছবিও প্রকাশ করেছে তারা। প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম