ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২৬,  8:23 PM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাতিজা আব্দুল জলিল শেখ গংদের লাঠির আঘাতে চাচা কপিল উদ্দিন মাস্টার (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কপিল উদ্দিন মাস্টার ওই গ্রামের ফজর উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও ছমছেল শেখের ছেলে আব্দুল জলিল শেখ গংদের সঙ্গে কপিল উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এসময় লাঠি-ধারালো অস্ত্র নিয়ে উত্তেজিত হয়ে জলিল শেখরা হামলা করেন। এতে লাঠির আঘাতে গুরুতর আহত হন কপিল উদ্দিন মাস্টার। পরে ঘটনাস্থলে মারা যান তিনি। স্থানীয়রা আরও জানান, ওই জমিতে ধানের চারা রোপনের সময় রোপনকৃত চারা উপড়ে ফেলা হয়। এ ঘটনায় মামলাও হয় সেসময়, যা এখনও বিচারাধীন রয়েছে। সেই জমির ধান কাটার সময় আজ এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম