ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

গলাচিপায় নির্বাচনোত্তর আইন শৃংখলা সভা অনুষ্ঠিত।

#

৩০ নভেম্বর, ২০২১,  9:43 PM

news image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় গত ১১ নভেম্বর ৮ টি ইউপি ও ২৮ নভেম্বর পৌরসভা নির্বাচন সহ সার্বিক বিষয় এবং চলিত মৌসুমে আমন ধান কাটা বিষয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার । প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহীন শাহ। বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলাম, আইন শৃংখলা কমিটির সদস্য সচিব অফিসার ইনর্চাজ গলাচিপা থানা, এম আর সওকত আনোয়ার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ার্না মাজিয়া নিতু। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান আইন শৃংখলা কমিটির সদস্যগণ ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস. সালমা ওয়াহিদ প্রমূখ । সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন, আইন শৃংখলা শেষে আসন্ন মহান বিজয় দিবস/২০২১ ও ১৪ ডিসেম্ভর-২১ শহীদ বুদ্ধিজীবি উৎযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী, গণমাধ্যম কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।      


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম