ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গভীর রাতে ডেমরায় বাসে আগুন, পুড়ে মরল ঘুমন্ত হেলপার

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৩,  4:21 PM

news image

রাজধানীর ডেমরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসে ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা নাঈম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ হয়েছেন রবিউল নামে আরও এক যুবক। শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পুড়ে মারা যান নাঈম। আর দগ্ধ রবিউলকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা দুজনই অছিম পরিবহন বাসের হেলপার। জানা গেছে, নিহত নাঈমের গ্রামের বাড়ি বরিশালের কোতয়ালি থানায়। বর্তমানে ডেমরা হাজিনগর এলাকায় থাকতেন। আর দগ্ধ রবিউলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তিনিও ডেমরায় থাকেন। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে ডেমরায় থেমে থাকা অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসের মধ্যে দুই হেলপার নাঈম ও রবিউল ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাতেই আগুন নেভায়। তবে আগুনে ঘটনাস্থলেই মারা যান নাঈম। তার মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর দগ্ধ রবিউলকে চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম