ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

গভীর রাতে অসহায়দের কম্বল বিতরণ করলেন জামাল ভূঁইয়া কালাইয়ের ইউএনও

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২১,  3:00 AM

news image

হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার খেটে খাওয়া, ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষেরা। গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে শীতের রাতে জবুথবু হয়ে রাস্তার ধারে ও ফুটপাতে ঘুমাচ্ছেন ঐসব মানুষেরা। তখন নিজে না ঘুমিয়ে গভীর রাতে শীতার্ত মানুষদের গায়ে উষ্ণ কম্বল জড়িয়ে দিলেন কালাই উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। গত মঙ্গলবার গভীর রাতে কালাই পৌরসভার পাঁচশিরা বাজার,

সিনেমা হল মোড় ও কালাই বাসস্ট্যান্ডে পাশে আশ্রয় নেয়া ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঘুরে ঘুরে প্রায় ১শ ৫০ টি কম্বল বিতরণ করেছেন তিনি। আদর মাখানো তার হাতে কম্বল জড়িয়ে দিয়ে তাদের খোঁজ-খবরও নেন উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এই উপজেলার নির্বাহী অফিসারের এমন উদ্যোগ এরইমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। গভীর রাতে টুকটুক তালুকদারের হাত থেকে কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষগুলোর মুখে হাসি ফুটে।তারা বলেন, এই কনকনে তীব্র শীতে রাতযাপন কিভাবে করবেন তা ভেবে পাচ্ছিলনা তারা। কালাই উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের হাত থেকে কম্বল পেয়ে শীতের কষ্ট কিছুটা লাঘব হচ্ছে। কনকনে শীতকে উপেক্ষা করে গভীর রাতে ছুটে এসে কম্বল দেয়ায় টুকটুক তালুকদার’কে ধন্যবাদ জানান তারা। উক্ত কম্বল বিতরণকালে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ছাইফুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম