ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৪৯২ মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর, ২০২২,  5:02 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৪৯২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৯১৯ জন। সোমবার (৩ অক্টোবর) করোনার হিসেবে রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৩ হাজার ৩০৭ জন শনাক্ত হয়েছে তাইওয়ানে। মৃত্যু বেশি হয়েছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ জনের মৃত্যু হয়। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৬২ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৪৫৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৫ লাখ ৫০ হাজার ৬১৩ জনে। সুস্থ হয়েছেন ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৩৫১ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম