ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

গণনাকে কেন্দ্র করে সংঘর্ষ: নারীসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২২,  2:30 AM

news image

বগুড়ার গাবতলীতে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে নারীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) রাতে ভোটগণনা চলাকালে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে কালাইহাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিজিবির গাড়ি ভাঙচুর করা হয় বলেও খবর পাওয়া গেছে। এর আগে,

বিকেলে ভোটগ্রহণ চলাকালে বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে জাকির নামে এক ব্যক্তি নিহত হন। নিহত জাকির উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত লয়া মিয়ার ছেলে। ভোট চলাকালীন ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভ করেছিলেন তিনি। এ তথ্য নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম। অন্যদিকে, গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আবু তাহের নামে এক ব্যক্তি নিহত হন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম