ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গজারিয়ায় মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৩,  5:48 PM

news image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ছয়জন। রোববার (৫ মার্চ) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বস্তাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লা জেলার তিতাস থানার দুলাল মিয়া (৫০) ও হোসাইন (১০)। তারা মাইক্রোবাসের যাত্রী ছিলেন। ভবেরচর হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মো. রিয়াদুল ইসলাম জানান, রোববার ভোরে মাইক্রোবাসটি কুমিল্লার তিতাস যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের বস্তাকান্দি এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনা স্থলে দুজন নিহত ও প্রায় ছয়জন আহত হয়েছেন। তিনি আরও জানান, আহত ব্যক্তিদের গুরুতর অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। নিহতদের মরদেহ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম