ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই কিশোরের

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২৬,  5:15 PM

news image

রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাসুদুর রহমান মুরাদ।  এর আগে বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার আজিজ সরদার মোড় বাসস্ট্যান্ড এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাতে পাংশা পৌর শহরের বিষ্ণুপুর এলাকা থেকে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সজীব ও মিরাজ। ঠিক তখনই কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীমুখী একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই সজীব প্রামানিক নিহত হন। অপরজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।  নিহত সজীব প্রামানিক পাংশা পৌরশহরের সাইদুল প্রামানিকের ছেলে ও মিরাজ শেখ পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে। এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাসুদুর রহমান মুরাদ যুগান্তরকে বলেন, দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করা হলে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।  এ রকম মর্মান্তিক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম