ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

খুলনায় ১৫ জুয়াড়িকে গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২২,  4:38 PM

news image

খুলনায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে নগরীর খালিশপুরের পিপলসের ৫ম তলা কলোনীর একটি ক্লাব থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- আনোয়ার শেখ (৫২), আলমগীর হোসেন (৫২), মিরাজুল সরদার (৩৮), বাদশা মন্ডল (৬৫), মাহাবুব শেখ (৩৮), উজ্জল (৩৫), সোহাগ আলী (৩৪), কালু মিয়া (৩৭), ঝন্টু মিয়া (৩২), শেখ শামীম হাসান (৩৭), ফরিদ আহম্মেদ (৫২), তুষার শেখ (৩৫), কাইয়ুম খান (৫৪), কুদ্দুস খান (৪৮) ও মোসলেম বেপারী (৩৮)। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার জন্য রাখা ৭ সেট তাস ও ৪০ হাজার ২০০ টাকাসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম