ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মার্চ, ২০২২,  5:20 PM

news image

শ্রমিক নেতা আল আমিনের ওপর হামলাকারীদের আগামী শনিবারের মধ্যে গ্রেপ্তারে জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তার সঙ্গে শ্রমিক নেতাদের একঘণ্টা ত্রিপক্ষীয় বৈঠক শেষে ট্যাংকলরি শ্রমিকরা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন। খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বলেন, মঙ্গলাবার (২৯ মার্চ) রাতে জেলা প্রশাসক, পুলিশ ও ট্যাংকলরি নেতাদের বৈঠকে শ্রমিকনেতা আল আমিনের ওপর হামলাকরীদের বৃহস্পতিবারের মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে দিলে কর্মবিরতি স্থগিত করা হয়। তবে আমরা আগামী শনিবার পর্যন্ত গ্রেপ্তারের সময় দিয়েছি। অন্যথায় আগামী রোববার থেকে আবারও কর্মসূচি পালন করা হবে। এ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশের এডিসি শাহাবুদ্দীন আহম্মেদ, জ্বালানি তেল মালিক সমিতির নেতা আলহাজ হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী, সাধারণ সম্পাদক আলী আজিমসহ ইউনিয়নের নেতৃবৃন্দ। এ ছাড়া বুধবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে পুনরায় খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম