ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন

খুলনায় জেঁকে বসেছে শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২১,  4:45 PM

news image

খুলনায় জেঁকে বসেছে পৌষের শীত। শীতের সাঁড়াশি আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। হতদরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গত দুই দিন ধরে ঘন কুয়াশা আর মৃদু শৈত্য প্রবাহে শীত বেড়ে গেছে খুলনা অঞ্চলে। বৃদ্ধ ও শিশুদের নিয়ে ভোগান্তিতে পড়েছেন পরিবারের লোকজন। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় পুরনো কাপড়ের দোকানে বেশ ভিড় বেড়েছে।

হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সর্দি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যায় বেশি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, খুলনায় কমতে শুরু করেছে তাপমাত্রা। বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ধীরে ধীরে শীত জেঁকে বসছে। খুলনা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর যশোরে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস আর খুলনায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম