ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

খিলগাঁওয়ে বিআরটিসি বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৩,  4:40 PM

news image

বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ চলাকালে রাজধানীর খিলগাঁওয়ে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন। বিআরটিসির ওই বাসটি অগ্রণী ব্যাংকের স্টাফদের যাতায়াতের জন্য ব্যবহার করা হতো। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ে বাসে আগুন লাগার খবর পাই। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে দেখে স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ করা হয়েছে। উল্লেখ্য, বুধবার ভোর ৬টা থেকে দশম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম