ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

খাগড়াছড়িতে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৩,  5:19 PM

news image

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় ইউপি সদস্য শান্তিময় ত্রিপুরা জানান, বুধবার সকালে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুজন ব্যক্তিকে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম