ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে মুরাদনগরে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

#

০৭ মার্চ, ২০২৬,  10:26 PM

news image

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের খলিফা ফাউন্ডেশন (UAE AID) এর উদ্যোগে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সমিতির চেয়ারম্যান মো. এনামুল হক খন্দকার ও  মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরেফিন বলেন, মুরাদনগরের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খলিফা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পবিত্র রমজান মাসে তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই মহতী দানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করছি। খাদ্যসামগ্রীর প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ ১০ রকমের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম