ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কয়েক দিনের ঘটনায় মুখ খুলছেন তামিম ইকবাল

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  6:55 PM

news image

আসন্ন বিশ্বকাপের দলে রাখা হয়নি বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। আনুষ্ঠানিক ঘোষণায় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ইনজুরি কনসার্ন থেকেই তামিমকে দলে রাখা হয়নি। তবে ক্রিকেটপ্রেমী ও তামিমভক্তদের দাবি ছিল, এ ঘটনার পেছনে আছে ভিন্ন ঘটনা। দল ঘোষণার পর অনেকটা সময় চুপ ছিলেন তামিম। তবে এবার তিনি মুখ খুলেছেন। আজ বুধার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তামিম জানিয়েছেন, গত কয়েক দিন যা যা ঘটেছে তা তিনি ভিডিও বার্তায় সবাইকে জানাবেন। তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব।’ তিনি আরো লেখেন, ‘গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি, বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবাই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম