ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

কয়রায় সুইসাইড নোট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২২,  5:39 PM

news image

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে সুইসাইড নোটে তিনজনের নাম ‌উল্লেখ করে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তনুশ্রী। নিহত ব্যক্তি উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের দিপক মাঝির মেয়ে তনুশ্রী। তিনি গড়ইখালী আবু মুছা মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। সুইসাইড নোটে লেখা, ‘আমি সঠিকভাবে বাঁচতে চাইছিলাম, কিন্তু পারলাম না। ওরা আমার পিছনে খুব ভালোমতো লাগিছে। আমি না মরা পর্যন্ত শান্তি পাবে না। আলিফ, মিহির, শুভ ওরা আমাকে বাঁচতে দিলো না।

’ তনুশ্রীর বাবা দীপক মাঝি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জানতে পারেন তার মেয়ে গলায় দড়ি দিয়েছে। দ্রুত বাড়িতে এসে মেয়ের ঘরে দরজা দেওয়া দেখতে পেয়ে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মরদেহ বেডে শোয়ানোর সময় মোবাইল দিয়ে চাপা একটি কাগজ দেখতে পান। ওই কাগজে তিনজনের নাম লেখা ছিল। আমাদী পুলিশ ফাঁড়ির আইসি মো. মনিরুজ্জামান বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পেয়েছি। আত্মহত্যার বিষয়ে কারো প্ররোচনা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা জানান, বৃহস্পতিবার বিকেলে তনুশ্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে তিনজনের নাম উল্লেখ রয়েছে। আত্মহত্যার কারণ আমরা এখনও জানতে পারিনি। নোটে হাতের লেখা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম