ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ক্ষুদ্র চাষিদের জন্য চলতি অর্থ বছরে বরাদ্দ ২২৫ কোটি: কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৩,  8:03 PM

news image

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কল্যাণে চলতি অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২৫ কোটি ২৮ লাখ ৯৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।   আব্দুর রাজ্জাক বলেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কল্যাণে চলতি ২০১৩-২০২৪ অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে এই বরাদ্দ দিয়েছে। তার মধ্যে উপকারভোগী কৃষকের সংখ্যা হলো ৮৩ লাখ ৮৬ হাজার ৩৫০ জন। তিনি বলেন, চলতি ২০২৩-২৪ উৎপাদন বর্ষে দেশে বিভিন্ন জাতের উন্নতমানের ধান, গম, আলু, ভুট্টা, পাট, ডাল ও তেল, সবজি এবং মসলা বীজ ফসলের প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০০ মে.টন বীজ বিএডিসির চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। করোনা মহামারি ও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের স্বার্থ রক্ষায় বিএডিসির আওতাধীন ভাড়াভিত্তিক সেচযন্ত্রের সারচার্জ ৫০ শতাংশ কমানো হয়, যা ২০২০-২১ অর্থ বছর হতে চলমান রয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম