ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ক্রিকেট খেলতে গিয়ে অভিনেতার মৃত্যু

#

বিনোদন ডেস্ক

২৪ জুলাই, ২০২২,  8:24 PM

news image

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা দীপেশ ভান। ধারাবাহিকে নিয়মিত অভিনয় করে যাচ্ছিলেন তিনি। অল্পতেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু সেই অভিনেতা আর বেঁচে নেই। শনিবার (২৩ জুলাই) ক্রিকেট খেলতে গিয়ে মাঠে পড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘দীপেশ ক্রিকেট খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীপেশ ভানের অকাল মৃত্যুর খবরটি অভিনেতা বৈভব মাথুরও নিশ্চিত করেছেন গণমাধ্যমে। প্রসঙ্গত, ‘ভাবিজি ঘর পার হ্যায়’-এ ‘মালখান সিং’ চরিত্রের জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ‘মালখান সিং’-এর চরিত্রে বছরের পর বছর ধরে অভিনয় করে দর্শকদের দিপেশ শুটিং সেটে পরিবারের একজন হয়ে উঠেছিলেন। তিনি গত কয়েক বছর ধরে এই শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং এর জন্য ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি, বিশেষ করে ‘ভাবিজি ঘর পার হ্যায়’-এর কাস্ট এবং কলাকুশলীরা শোকাহত। ২০১৯ সালে নয়াদিল্লিতে বিয়ে করেন দীপেশ। দীপেশ ভানের একজন সন্তান আছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম