ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ক্রিকেটে ডিএলএস পদ্ধতির সহ-উদ্ভাবক আর নেই

#

স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০২৪,  4:44 PM

news image

বৃষ্টিবিঘ্নিত ক্রিকেট ম্যাচের ফল বের করতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির অন্যতম উদ্ভাবক ফ্রাঙ্ক ডাকওয়ার্থ আর নেই। তিনি গত ২১ জুন ৮৪ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে।  গতকাল মঙ্গলবার ইএসপিএনের এক প্রতিবেদনে ফ্রাঙ্ক ডাকওয়ার্থের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। এর আগে, তার অন্যতম সহযোগী ও নিয়মটির আরেক প্রবর্তক টনি লুইস ২০২০ সালের এপ্রিলে মারা যান।  আন্তর্জাতিক ক্রিকেটে ডিএল পদ্ধতি প্রথম ব্যবহার করা হয় ১৯৯৭ সালে। সে বছরের ১ জানুয়ারি সর্বপ্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে এই নিয়মের ব্যবহার হয়েছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লক্ষ্য নতুন করে পুনর্নির্ধারণে এ পদ্ধতিকে আইসিসি আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু করে ২০০১ সাল থেকে। ২০১৪ সালে এই পদ্ধতিতে ‘স্টার্ন’ শব্দটি জুড়ে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন করা হয়। ২০১০ সালের জুন মাসে ডাকওয়ার্থ ও লুইস দু’জনকেই এমবিই (মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মাননা দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম