ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২২,  4:59 PM

news image

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে উপকূলীয় এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজ্যের লাখ লাখ মানুষ ও ২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। সংবাদমাধ্যমটি জানায় ভূমিকম্পটি ইউরেকা বন্দর নগরী থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। পানির লাইন ও বিদ্যুৎসংযোগেও বিঘ্ন ঘটেছে। ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে। দেশটির ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা হামবোল্টের ফার্নডেল শহরের ৭ দশমিক ৪ মাইল দক্ষিণ-পশ্চিমে। ফলে ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে। এ ছাড়া ফার্নডেল, নিকটবর্তী শহর ইউরেকাসহ হামবোল্টের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজ্যের অনেক মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম