ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে ফারজানা

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২৩,  4:42 PM

news image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো ফারজানা হক পিংকির র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশের এই ওপেনার। মেয়েদের ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি ফারজানার; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ১০২ রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে উঠেছেন তিনি। শেষ পর্যন্ত যদিও ম্যাচটি হেরে যায় তারা। ফারজানার এখন রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা ৫৮৫। ব্যাটারদের তালিকায় বাংলাদেশের আর কেউ সেরা ২০ এর মধ্যেই কখনও উঠতে পারেনি। এক ধাপ করে পিছিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ৩০তম, রুমানা আহমেদ ৫০তম এবং মুর্শিদা খাতুন ৫৮তম স্থানে আছেন।প্রথম ওয়ানডেতে ১১৯ রানে হারের পর ঘুরে দাঁড়িয়ে পরের দুটি ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এই দুই ম্যাচ জয়ে দারুণ অবদান রেখে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দেশটির ক্রিকেটারদের। ওই দুই জয়েই দক্ষিণ আফ্রিকার নায়ক ছিলেন লরা উলভার্ট। দ্বিতীয় ম্যাচে ৫৪ রানের পর শেষ ওয়ানডেতে ১২৪ রান করেন তিনি। এতে র‌্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতি না হলেও তার রেটিং পয়েন্ট বেড়েছে। এখন তার রেটিং পয়েন্ট ৭৩৪; তিন নম্বরে থাকা লঙ্কান চামারি আতাপাত্তু থেকে মাত্র ২ পয়েন্ট কম। শেষ ম্যাচে উলভার্টের সঙ্গে ২৪৩ রানের উদ্বোধনী জুটি গড়া তানজিম ব্রিটস অনেক বড় লাফ দিয়েছেন; ৩২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে আছেন তিনি। আর দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৬৫ রান করে ম্যাচ সেরা হওয়া আনেকা বশ ৭১ ধাপ এগিয়ে আছেন ৭০তম স্থানে। তালিকায় চূড়ায় আগের মতোই আছেন ইংল্যান্ডের ন্যাট শিভার। আর দুই নম্বরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে একমাত্র রাবেয়া খানের উন্নতি হয়েছে। ছয় ধাপ এগিয়ে ৫২তম স্থানে আছেন তিনি, তার রেটিং পয়েন্ট ৩৪৪। আগের মতোই ১৩ নম্বর স্থান ধরে রেখেছেন নাহিদা আক্তার। তবে শেষ দুই ম্যাচে কোনো উইকেট না পাওয়ায় তার রেটিং পয়েন্ট কমে হয়েছে ৫৪৩। এক ধাপ পিছিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক সালমা খাতুন আছেন ২২ নম্বরে। বোলারদের তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম