ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

ক্যাটরিনাকে সরিয়ে কিয়ারার যাত্রা

#

বিনোদন ডেস্ক

০৪ মার্চ, ২০২৩,  4:29 PM

news image

বিয়ের পর ভালোই সময় যাচ্ছে কিয়ারা আদভানির! এবার ক্যাটরিনা কাইফকে সরিয়ে একটি পানীয়র ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন সিদ্ধার্থ ঘরণী। এতদিন ওই পানীয়র বিজ্ঞাপন মানেই ছিল ক্যাটরিনা। তবে এবার ব্র্যান্ডটি পরিবর্তন এনেছে তাদের বিজ্ঞাপনে। সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ক্যাটরিনার বদলে এখন নতুন মুখ কিয়ারা। এদিকে বিজ্ঞাপনে নতুন লুকে কিয়ারাকে দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজ্ঞাপনটির প্রশংসায় পঞ্চমুখ কিয়ারার অনুরাগীরা। তবে কেউ কেউ আবার ক্যাটরিনাকেও মিস করছেন বলে মতামত প্রকাশ করেছেন। উল্লেখ্য, সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেছেন কিয়ারা। বিয়ের রেশ কাটতে না কাটতেই ক্যাটরিনার জায়গা দখলে নিয়ে হাজির হলেন এই অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে কার্তিক আরিয়ানের সাথে ‘সত্যপ্রেম কি কথা’ চলচ্চিত্রে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম