ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলা-গুলি-ভাঙচুর

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২১,  8:07 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় মুখোশধারী হামলাকারীরা তার বসত ঘর লক্ষ্য করে গুলি, ককটেল বিস্ফোরণ ও পরে ঘরের দরজা জানালায় ব্যাপক ভাঙচুর করে। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার রাতে চর কাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। হামলার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে তাদের অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় হামলাকারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি যোগে ১০-১২জনের একদল মুখোশধারী খিজির হায়াত খানের বাড়ির সামনে আসে। পরে সংঘবদ্ধ হয়ে তারা খিজির হায়াতের বাড়িতে প্রবেশ করে বিপুল পরিমাণ ককটেলের বিষ্ফোরণ ও এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এসময় হামলাকারীরা ঘরের দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা চালায়। আ.লীগ সভাপতির স্ত্রী, উপজেলা আ.লীগের সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন বলেন, শনিবার জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে যাওয়া ও সভাপতি খিজির হায়াত বক্তব্য দেয়ার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম