ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কোপা আমেরিকা: কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখল ইকুয়েডর

#

স্পোর্টস ডেস্ক

২৭ জুন, ২০২৪,  4:59 PM

news image

কোপা আমেরিকায় জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ইকুয়েডর। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই হেরে খাদের কিনারায় চলে গেছে জ্যামাইকা। আজ ভোর ৪টায় লাস ভেগাসে মাত্র ১৩ মিনিটে জ্যামাইকার মিডফিল্ডার কেসি পালমারের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কেন্দ্রি পায়েজ। এতে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় লাতিন আমেরিকার দলটি। ৫৪ মিনিটেমাইকেল অ্যান্টোনিওর গোলে ব্যবধান কমায় জ্যামাইকা। তখন জ্যামাইকার ভক্তরা আশা করছিলেন, হয়তো ম্যাচে ফিরতে পারবে তারা। ৭৩ মিনিটে একটি পেনাল্টি পেয়েছিল জ্যামাইকা। কিন্তু ভিএআর দেখে সেই পেনাল্টি বাতিল করে দেন রেফারি। ৯১ মিনিটে অ্যালান মিন্দা কাউন্টার অ্যাটাকে গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় জ্যামাইকাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম