ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

কোকেনসহ আফ্রিকান নাগরিক গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৪,  4:49 PM

news image

দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের একজন নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি কোকেন পাওয়া যায়। বুধবার (২৪ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে। উদ্ধার হওয়া কোকেনের বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম