ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

কেরানীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২২,  5:36 PM

news image

ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আমিনুল ইসলামের বয়স ২৭ বছর। আহত বাবুর বয়স ২৬ বছর। তিনি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমিনুলের ছোট ভাই বাবু জানান, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় তারা গুরুতর আহত হলে উদ্ধার করে আমরা ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে যাই।

সেখানে ভাইকে (আমিনুল ইসলামকে) মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাবুকে চিকিৎসা দেয়া হচ্ছে।’ তিনি আরও জানান, তারা হাজারীবাগের মডেল টাউন এলাকার ১৪৬ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। আমিনুল পড়াশোনা শেষে করে চাকরি খুঁজছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনকে আহত অবস্থায় নিয়ে আসার পর চিকিৎসক আমিনুল ইসলামকে মৃত বলে জানান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম