ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কৃষি মার্কেটে আগুনে পুড়লো ১৮ স্বর্ণের দোকান

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:45 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৮টি স্বর্ণের দোকান। মার্কেটের ভেতরে থাকা ৯টি ও সামনে থাকা ৯টি দোকান পুড়ে যায়। জানা গেছে, আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স আগুনে পুড়ে গেছে। দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন গণমাধ্যমকে জানান, কৃষি মার্কেটে দুটি জুয়েলার্সের দোকান ছিল তার। ভোর চারটায় খবর পেয়ে মার্কেটে আসেন। তখনও তার দোকানে আগুন লাগেনি। কিন্তু মার্কেট বন্ধ থাকায় মালামাল সরাতে পারেননি তিনি। দুই দোকানে দুই কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল। সব পুড়ে গেছে। এদিকে, কৃষি মার্কেট থেকে এখনও কালো ধোঁয়ার বড় বড় কুণ্ডলী চারদিকে ছড়িয়ে পড়ছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এতে সহযোগিতা করছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি সদস্যরা। বুধবার রাত পৌনে ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সর্বশেষ সকাল ৯টা মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম