ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, নারী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৪,  5:30 PM

news image

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামড়া ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ ঘটনা গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে মহাসড়কের ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা, ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী। তিনি জানান, ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের দু’টি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হলে- ঘটনাস্থলেই মারা যান এক নারী। এর আগে, রবিবার একই মহাসড়কের ৬টি স্থানে ১৩টি যানবাহন সংঘর্ষ ও দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহতসহ অন্তত ১৫ জন আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম