ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুন, ২০২৬,  10:19 PM

news image

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারি বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।এদিকে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তি নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসতঘরে পানি প্রবেশ করেছে। ডুবে গেছে আমনের বীজতলা, বিভিন্ন ধরনের সবজিক্ষেত, বাদাম ও পাটক্ষেত।  স্থানীয়দের আশঙ্কা, পানি এভাবে বাড়তে থাকলে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি খাতে ব্যাপক ক্ষতি হতে পারে। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানিয়েছেন, উজানের ঢল ও বৃষ্টিপাত থাকায় জেলার সবকটি নদ-নদীর পানি আগামী ৪৮ ঘন্টা বৃদ্ধি পেতে পারে। এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম