ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

কুষ্টিয়ায় কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২২,  5:54 PM

news image

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারীসহ আরও দু’জন। বুধবার সকাল ১০টার দিকে ভেড়ামারা-আল্লারদরগা সড়কের বাকাপোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং একই এলাকার তুষ্টখার ছেলে মজনু আলী (৫৫)। এ ঘটনায় মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনিসহ দু’জন যাত্রীকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও তার চালক পালিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম