ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কু‌পিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুলাই, ২০২৬,  5:24 PM

news image

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে দুই জনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানান, মাদকের টাকার ভাড়বাটোয়ারা নিয়ে বিরোধে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন স্থানীয় মৃত চাঁদ আলীর ছেলে ও নিহত আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বিক্রির টাকা না দেওয়ায় এলাকার ছালিম হোসেনের সাথে সন্ত্রাসী সামিরুল মোল্লার বিরোধ চলছিল। গেল রাতে সামিরুল দলবল নিয়ে দেশীয় অস্ত্র সহ ছালিম হোসেন (৪০) এর দেবীনগরের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা মো. ফারুক হোসেন (৪০) ও মো. আব্দুল শেখ (২৫) এবং মো. মুল্লুক মন্ডলকে (৩৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মো. ফারুক হোসেন এবং মো. আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মন্ডল পালিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। পরে হামলাকারীরা চলে গেলে টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহত দুই জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শনিবার বিকালে দুই গ্রুপের মধ্যে মাদকের টাকা নিয়ে গোলমাল হয়। এর জের ধরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম