ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কুমিল্লা নগরীতে ৬ হাজার শিক্ষার্থীর জন্য নিরাপদ পানির স্থাপনা উদ্বোধন

#

নিজস্ব প্রতিনিধি

১৬ আগস্ট, ২০২৬,  5:01 PM

news image

ওসাপ বাংলাদেশ দ্যা কোকাকোলা ফাউন্ডেশনের অর্থায়নে এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় কুমিল্লা মডার্ণ হাইস্কুলের ৬ হাজার শিক্ষার্থীর জন্য নিরাপদ পানির স্থাপনা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানির স্থাপনাটির উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সূশীল সমাজসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন স্কুলের ব্যবস্থাপনা এডহক কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। 

কুসিক প্রশাসক শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানির গুরুত্ব তুলে ধরেন এবং ওসাপের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, বিশ্বজুড়েই নিরাপদ পানির সমস্যা রয়েছে। বিশ্বে প্রতি ৪ জন মানুষের একজন নিরাপদ পানির অভাবে ভুগছে। দেশের ৪১ শতাংশ মানুষ এখনো নিরাপদ পানি সুবিধা থেকে বঞ্চিত। তিনি তার বক্তব্যের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা তুলে ধরেন। 

তিনি আরও বলেন, শহুরে বস্তিগুলিতে এখনো নিরাপদ পানির অপ্রতুলতা রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার, আন্তর্জাতিক সংস্থা, এবং বেসরকারি সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে, এবং একসাথে কাজ করতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার বলেন, দেশের ৯৮-৯৯ শতাংশ মানুষ সাধারণভাবে পানির সুবিধা পেলেও গুণগত মানসম্পন্ন নিরাপদ পানি এখনো সবার জন্য নিশ্চিত করা যায়নি। পানির স্তর নিচে নেমে যাচ্ছে, এটা একটা সমস্যা। কুমিল্লা ঘনবসতি বলে সমস্যা আরো বেশি। 

পানি শোধনাগার যা আছে, তা যথেষ্ট নয়। তবে সরকার এসডিজি লক্ষ্য পূরণের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। নিরাপদ পানি ও স্যানিটেশন-ব্যবস্থা বাড়াতে আগের চেয়ে বাজেট অনেক বাড়ানো প্রয়োজন।

ওসাপ ম্যানেজার ফিল্ড অপারেশন মোহাম্মদ খোরশেদ বলেন, ওসাপ বাংলাদেশ গত ২০২৪ সাল থেকে কুমিল্লা সিটি করপোরেশনের আওতাধীন স্বল্প আয়ের জনগণের বসবাসকারী এলাকা সমুহে নিরাপদ পানি নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। 

এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের, কমিউনিটি প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের পানি শাখার প্রধান মোহাম্মদ ইউসুফ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম