ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০২৫,  5:18 PM

news image

কুমিল্লায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) বিকালে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়। নিহত দুজন হলেন- রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)। পুলিশ ও স্থানীয়রা জানান, রামনগর এলাকায় আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম ও তার স্বামী পরিত্যাক্তা মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে শাহীনের স্ত্রী লাকি আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার বিকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। সবশেষ রবিবার দুপুরে লুৎফা বেগম ও শিল্পী আক্তারের মৃত্যুর ঘটনাটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সুরতহালে নিহতদের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লুৎফা বেগমের ছেলে শাহীন ও ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম