ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ গরুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২২,  8:21 PM

news image

রোববার দিবাগত রাত ১টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কালিপুরা গ্রামে শফিক মিয়ার গোয়াল ঘরে এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুতের তার ঘরের চালায় লেগ শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খামারি শফিক জানান, রাত ১১টায় গরুগুলোকে খাবার দিয়ে আমি ঘুমাতে যাই। রাত প্রায় ১টায় গরুর ছোটা ছুটি শব্দে আমার ঘুম ভাঙে। তখন গোয়াল ঘরে দরজায় হাত স্পর্শ করেতই শক খেয়ে মাটিতে আছড়ে পড়ি। তাৎক্ষনিক উঠে ঘরের মেইন সুইচ বন্ধ করে গোয়াল ঘরে গিয়ে দেখি ৬টি গরু মারা গেছে। আর বাকী ৫টি গরু অসুস্থ হয়ে পড়ে আছে। স্থানীয় মতিউর রহমান বলেন, খামারি শফিক স্বাবলম্বী হওয়ার আশায় একটা গরু থেকে ১১টা গরু করেন। সকালে গরুর খামারে কাজ করেন তারপর অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়েন। দুপুরে এসে গরুর খাবার দিয়ে আবার চলে যান। এভাবে একটি গরুর খামার করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন। বৈদ্যুতিক শকে তার খামারের ছয়টি গরু মরে সে এখন শোকে মুহ্যমান। মুরাদনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে আহত গরুগুলোকে চিকিৎসা দেয়া হবে। খামারির ৬টি গরু মারা যাওয়ার বিষয়টি জেলায় সিনিয়র প্রাণি সম্পদ কর্মকর্তাকে অবহিত করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম