ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই জনসহ নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০২ নভেম্বর, ২০২১,  7:24 PM

news image

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বিপুলাসার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে উপজেলার বিপুলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। নিহতরা হলেন, মনোহরগঞ্জের বিপুলাসার ইউনিয়নের শাকচাইল গ্রামের বাসিন্দা সাইমা মুন্তাহা (২২), রুহুল আমিন (৬৫) ও সেফালী আক্তার (৫৫)। লাকসাম হাইওয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি বাস মহাসড়কের বিপুলাসার এলাকায় ওভারটেক করতে গিয়ে ব্যাটারিচালিত মিশুক পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এদিকে ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় সংবাদপত্র পরিবহন সংস্থা চাঁদনী পরিবহনের মাইক্রোবাসচালক লিটন নিহত হয়েছেন। নিহত লিটন ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের মৃত কবিরুল ইসলামের ছেলে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম